বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪, আহত ৮২


প্রকাশিত: ০৪:২৮ ২৪ মে ২০২৬
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস নামের একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং আরও ৮২ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফটকের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে হঠাৎ শক্তিশালী বিস্ফোরণে ট্রেনটির কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের অভিঘাতে একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং দুটি বগিতে আগুন ধরে যায়। আশপাশের কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যাত্রী হিসেবে ছিলেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং আরও ২৫ জনকে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
প্রাথমিক তদন্তে নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, বিস্ফোরণে শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে হামলার ধরন ও প্রকৃতি নিয়ে তদন্ত চলছে এবং এখনো চূড়ান্তভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে রেসকিউ টিম ও ত্রাণ ট্রেন পাঠিয়েছে। পাশাপাশি বিস্ফোরণের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




