গরু আগে থেকেই রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী


প্রকাশিত: ০২:৪১ ২ জুন ২০২৬
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, গরু ভারতের “স্বঘোষিত রাষ্ট্রমাতা”, তাই নতুন করে একে জাতীয় পশু ঘোষণার কোনো প্রয়োজন নেই। সোমবার বিজনোরে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যারা কোরবানির ঈদের দিনে গোমাতার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করছে, তাদের এটি বন্ধ করা উচিত। না হলে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে।” তাঁর দাবি, গোমাতা নিয়ে আলাদা কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটি ইতোমধ্যেই সাংস্কৃতিকভাবে প্রতিষ্ঠিত।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের গরু কোরবানি না দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ঈদের আগে কঠোরতার কারণে অনেকেই কোরবানি থেকে বিরত ছিলেন বলে জানা যায়। একই সঙ্গে কিছু মহল গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিও তুলেছে।
এ ঘটনাকে ঘিরে ভারতের বিভিন্ন রাজ্যে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে হিন্দুত্ববাদী রাজনীতি ও ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




