কানাডা ম্যানিটোবায় শহীদ মিনারে প্রবাসীরা, ভিন্নমতাবলম্বীদের ভিসা না দেওয়ার ক্ষোভ

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০২:০৫ ৬ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীর পদ থেকে গতকাল সোমবার পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থী ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানরা ছুটে যান শহীদ মিনার প্রাঙ্গণে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য ১৩ ঘণ্টা থাকার কারণে গত কয়েক দিন ম্যানিটোবাসহ কানাডার অনেক বাংলাদেশি বিনিদ্র রজনী যাপন করেছেন। ৫ আগস্ট আনুমানিক ভোর চারটার দিকে প্রবাসীরা শেখ হাসিনার পদত্যাগের খবর শুনতে পান বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের কাছ থেকে।
প্রথমেই এ আন্দোলনে নিহতদের কথা স্মরণ করা হয় শহীদ মিনার প্রাঙ্গণে। তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের ধর্মমতে প্রার্থনা করেন। বিভিন্ন প্যারোডি স্লোগানের মাধ্যমে তাঁরা এ সকালটি উদযাপন করেন। অনেকেই গাড়িতে বাংলাদেশি পতাকা লাগিয়ে বাংলা দেশাত্মবোধক গান ছেড়ে কানাডার ম্যানিটোবার রাজধানী ইউনিপেগের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ অনুষ্ঠানটি মূলত আয়োজন করেন কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কোটাবিরোধী শিক্ষার্থীরা।
বেলা ২টার পর একজন বাংলাদেশি কানাডিয়ানের উদ্যোগে দুপুরের খাওয়ার জন্য বিরিয়ানি আনা হয়। অনেকে মিষ্টি, জিলাপি, ফল নিয়ে আসেন।
অনেকেই সবশেষ সরকারের আমলের ক্ষোভের কথা জানান। কানাডিয়ান বাংলাদেশি মো. ওয়াহিদুর রহমান জানান, তাঁর কানাডিয়ান পাসপোর্ট বাংলাদেশ দূতাবাসে আটকে রাখা হয়েছে। তাঁকে বাংলাদেশে যাওয়ার জন্য নো-ভিসা দেওয়া হচ্ছে না। তিনি দীর্ঘদিন দেশে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারছেন না।
কানাডার বাংলাদেশ হাইকমিশন ভিন্নমতের কাউকে গত কয়েক বছর ধরে বাংলাদেশে যাওয়ার জন্য নো–ভিসা রিকয়ারমেন্ট দিচ্ছে না বলে অনেকে অভিযোগ করেন। শুধু মো. ওয়াহিদুর রহমান না, এখানে আসা অনেকেই জানান, তাঁদের বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা দিচ্ছে না হাইকমিশন। তাঁরা আগামীর নতুন সরকারের কাছে এ ধরনের আচরণ যেন আর না হয় তার আবেদন জানান।
কানাডার স্থানীয় গণমাধ্যম এ অনুষ্ঠানটি কাভার করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




