মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি


প্রকাশিত: ০২:১০ ১৩ আগস্ট ২০২৬
রাশিয়ার সাম্প্রতিক ব্যালাস্টিক হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ চায় ইউক্রেন। পর্যাপ্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় নিজেদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ব্যালাস্টিক হামলা ঠেকাতে ইউক্রেনের জরুরি ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্র প্রয়োজন। বর্তমানে প্রয়োজনীয় পরিমাণের তুলনায় তাদের হাতে মাত্র এক-দশমাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানান তিনি।
জেলেনস্কি বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে ইউক্রেনের হাতে আড়াই গুণ কম ক্ষেপণাস্ত্র রয়েছে। একই সময়ে রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলের পর চলতি বছরের জুলাই মাস ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময় ছিল। তার মতে, যুক্তরাষ্ট্রের মজুত থেকে মাত্র ৫ শতাংশ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলেও শীতকাল পার করে সাধারণ মানুষের জীবন রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকট তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেন সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে বলে জানান জেলেনস্কি।
তিনি বলেন, প্রতিদিন অসংখ্য ফোন কল এবং বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পশ্চিমা মিত্রদের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি জানান।
অন্যদিকে ন্যাটোর আঙ্কারা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে সেই উদ্যোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা বাড়ানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও কথা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় অংশগ্রহণ চান বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে ডনবাসের বাকি ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিয়ে কোনো শান্তিচুক্তি করা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করেন।
এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোভুক্ত কোনো ছোট বাল্টিক দেশে হামলা চালিয়ে বড় ধরনের বিজয় অর্জনের চেষ্টা করতে পারেন—পশ্চিমা দেশগুলোর এমন মূল্যায়নের সঙ্গেও একমত পোষণ করেন জেলেনস্কি।
সূত্র: সিএনএন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




