ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৩:১৯ ২৩ আগস্ট ২০২৬
ভারতের উত্তর প্রদেশে নতুন স্কুল ভবন নির্মাণের দাবিতে বিক্ষোভে নেমেছে জেনারেশন আলফার শিক্ষার্থীরা। রাজ্যের যমুনা নদীর তীরবর্তী ভাটপুরওয়া সামুহি গ্রামের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্কুল ভবন নির্মাণের দাবিতে বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ না করে বাইরে বসে বিক্ষোভ করে। তাদের দাবি, সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এসে নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবে না।
শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল ভবন নির্মাণের বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। অনলাইন মাধ্যমেও বিষয়টি একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়াঙ্কা তিওয়ারি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকে। বিক্ষোভের সময় অনেক শিক্ষার্থীর হাতে ভারতের জাতীয় পতাকাও দেখা যায়।
ঘটনাটি স্কুলের মৌলিক অবকাঠামোর দাবিতে শিশু শিক্ষার্থীদের সরাসরি প্রতিবাদের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে সামনে এসেছে।
এর আগে উত্তর প্রদেশের হামিরপুরে প্রায় ৩০০ শিক্ষার্থী স্কুলে যাওয়ার উপযোগী রাস্তার দাবিতে ৬ কিলোমিটার হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। লখনৌতে প্রায় ২৫০ ছাত্রী শিক্ষক সংকট ও মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ করে।
এ ছাড়া উন্নাও জেলায় দুই শতাধিক শিক্ষার্থী সড়কে বসে মোহন-বঙ্গারমাউ সড়ক অবরোধ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেনারেশন জেডের পর উত্তর প্রদেশে জেনারেশন আলফার শিক্ষার্থীরাও এখন নিজেদের অধিকার, শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দাবিতে সরাসরি প্রতিবাদে নামছে। তাদের এসব কর্মসূচি স্কুলের অবকাঠামো ও শিক্ষাব্যবস্থার মৌলিক সমস্যাগুলোকে নতুন করে আলোচনায় আনছে।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী



