উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া


প্রকাশিত: ১১:৩৪ ২৫ আগস্ট ২০২৬
উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধান এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (২৫ আগস্ট) ইয়োনহাপের প্রতিবেদনের বরাতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ানের মধ্যে ফোনালাপে দুই দেশের মধ্যে এ সমঝোতা হয়। আলোচনায় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখে আঞ্চলিক সংকট মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে দুই দেশের আনুষ্ঠানিক বক্তব্যে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, দুই দেশের যৌথ জোটের স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন রুবিও। অন্যদিকে চো হিয়ান আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগের মাধ্যমে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আবারও আলোচনা শুরু হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে জানা যায়, আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী ট্রাম্প। দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে শুল্ক, বিনিয়োগ চুক্তি, দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ও উঠে আসে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




