ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা


প্রকাশিত: ০৯:৩৩ ১১ সেপ্টেম্বর ২০২৬
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মোদি-পুতিন বৈঠকে যেসব বিষয় থাকছে
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, মোদি ও পুতিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও জ্বালানি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
আলোচনায় ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণ, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বাকি অংশ সরবরাহ এবং সু-৫৭ যুদ্ধবিমান সরবরাহ নিয়ে কথা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভারতে নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনাও আলোচনায় আসতে পারে।
ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা
দুই নেতা সর্বশেষ গত সপ্তাহে বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে মানবজাতির স্বার্থে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।
ব্রিকস সম্মেলনে পুতিনের কর্মসূচি
ভারত সফরে পুতিন ব্রিকস বিজনেস ফোরামের বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি নরেন্দ্র মোদির সঙ্গে ইনোপ্রম প্রদর্শনী পরিদর্শন করবেন তিনি।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে সাত বছর পর ভারত সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের আলাদা পূর্ণাঙ্গ বৈঠকের কোনো সূচি নেই।
শুরু হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন
শনিবার থেকে দুই দিনব্যাপী ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হবে। এতে রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়ার শীর্ষ নেতারা অংশ নেবেন।
এ ছাড়া জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) প্রধানরাও সম্মেলনে উপস্থিত থাকবেন।
সম্মেলন শেষে ‘নয়াদিল্লি ঘোষণা’ প্রকাশের মাধ্যমে এবারের ব্রিকস অধিবেশন শেষ হবে। সম্মেলনের পাশাপাশি নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




