আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক


প্রকাশিত: ০৪:৩৪ ১ অক্টোবর ২০২৬
উদ্ধার ভুয়া আধার কার্ডভারতের আসাম রাজ্যের নিউ বঙ্গাইগাঁও রেলস্টেশন থেকে নয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। কাজের উদ্দেশ্যে অন্য রাজ্যে যাওয়ার পরিকল্পনা করার সময় যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র ও পাসপোর্টের পাশাপাশি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গাইগাঁও জেলা পুলিশ এবং সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বঙ্গাইগাঁওয়ের পুলিশ সুপার (এসএসপি) নুমাল মাহাত্তা জানান, প্রথমে ছয়জনকে আটক করার পর পরবর্তীতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি পাসপোর্ট, ছয়টি মোবাইল ফোন, পাঁচটি রেল টিকিট এবং তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভারতের অন্য কোনো রাজ্য হয়ে আসামে প্রবেশ করেছিল। উল্লেখ্য, এর আগে গত ১৬ সেপ্টেম্বর পৃথক আরেকটি অভিযানে গুয়াহাটি ও রাঙ্গিয়া থেকে নারী ও শিশুসহ মোট ২৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল আসাম পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




