• শনিবার , ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৬৬ জন

এসএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৬৬ জন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৮ ১১ জুন ২০২৬

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ২০তম গ্রেডে ২টি পদে মোট ৬৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ জুন থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ১০ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তাপ্রহরী পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদের জন্য মাধ্যমিক (এসএসসি) বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদনকারীর বয়স ১১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা গাইবান্ধা জেলা প্রশাসনের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ জুলাই ২০২৬।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/