আজ ১ অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস।


প্রকাশিত: ০৫:২৪ ১ অক্টোবর ২০২৪
কফির জনপ্রিয়তাকে খেয়াল রেখে ২০১৪ সালে ১ অক্টোবরকে আন্তর্জাতিক কফি দিবস হিসাবে ঘোষণা করে আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও)। ২০১৫ সালে ইতালিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কফি দিবস উদযাপিত হয়।
সকাল বেলার এক কাপ কফি পান যেন দিনের শুরুকে করে তোলে সতেজ। দিনটা মেঘলা হোক কিংবা ঝলমলে রোদ, প্রকৃতির দোলাচলে নিজেকে চাঙ্গা করতে কফির তুলনা নেই।
যদিও পৃথিবীতে সবচেয়ে বেশি কফির উৎপাদন হয় ব্রাজিলে, তবে কফি পানের দিক থেকে এগিয়ে আছে ফিনল্যান্ডের মানুষ।

পানীয় হিসাবে কফি রয়েছে বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে। কফির উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশ কিছু উপকারী উপাদানের জন্য কফি অনেক রোগের ঝুঁকি কমাতে সক্ষম।এছাড়া শরীরে অতিরিক্ত চর্বি কমাতে প্রাকৃতিক উপাদানের মধ্যে ক্যাফেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কফি পান হরমোন এপিনেফ্রিন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে শারীরিক কর্মক্ষমতা, পেশি শক্তি এবং সামগ্রিক ধৈর্য বৃদ্ধিতে সহায়ক। ফলে বিষণ্নতা-উদ্বেগের বিরুদ্ধে লড়াই করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়।

অন্যদিকে কফিতে থাকা ক্যাফেইন শরীরের ডোপামিনের নিঃসরণ বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবে নিউরনের কার্যকারিতা বৃদ্ধি পায় ও শরীরের ক্লান্তি ভাব অনেকটা কমে যায়।
এমনকি,রুপচর্চাতেও কফির জুড়ি মেলা ভার ।ত্বকের যত্নে কফি ভালো স্ক্রাবের কাজ করে। রোদে পোড়া ত্বক ও অ্যান্টিরিংকেল দূর করতে কফি চমৎকার কাজ করে। চুলের যত্নে সপ্তাহে অন্তত একদিন কফি পানিতে ফুটিয়ে সেই পানি চুলে লাগালে অতিরিক্ত চুল পড়া কমে যায় এবং রুক্ষতা কমিয়ে চুলের উজ্জ্বলতাও ফিরে আসে।
সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও দিন দিন বেড়ে চলেছে কফির গুরুত্ব। গড়ে উঠছে অনেক ক্যাফে। আর সেখানে পাওয়া যাচ্ছে নানা রকমের কফি। আন্তজার্তিক কফি দিবসে প্রিয়জনের সঙ্গে কফির ঘ্রাণে দিনটিকে সতেজ রাখতে শহরের কফি হাউসগুলো দিচ্ছে বিভিন্ন ছাড়।এর মধ্যে কয়েকটি হলো নর্থ এন্ড কফি,ক্লাউড কফি,দ্য হোয়াইট ক্যানারি,খানা’স,ডেলিফ্রান্স বেকারি অ্যান্ড কফি,কোল অ্যান্ড কফি ইত্যাদি হাউজগুলো। একটি কিনলে আরেকটি বিনা মূল্যে কফি পানের সুযোগ, মূল্যছাড়, গেম খেলে কফি জিতে নেওয়ার সুযোগসহ রয়েছে আরও অনেক কিছু।
বিজ্ঞাপন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী