নবজাতকেরও হতে পারে ডেঙ্গু!


প্রকাশিত: ১১:৩৫ ১৭ ডিসেম্বর ২০২৫
ডেঙ্গু সাধারণত যেকোনো বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে, এবং বিশেষজ্ঞরা বলছেন, নবজাতকও (জন্ম থেকে ২৮ দিন বয়স পর্যন্ত) এই ভাইরাসে আক্রান্ত হতে পারে, যদিও এর ঘটনা বিরল।
বারডেম হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা জানিয়েছেন, নবজাতক দুটি পথে ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। প্রথমত, গর্ভকালে মা যদি ডেঙ্গুতে আক্রান্ত হন, তবে ভাইরাস প্লাসেন্টার মাধ্যমে শিশুকে ছুঁয়ে দিতে পারে। দ্বিতীয়ত, জন্মের পর ডেঙ্গু আক্রান্ত মশা সরাসরি নবজাতককে কামড়ে দিয়ে সংক্রমণ ঘটাতে পারে।
লক্ষণ ও শনাক্তকরণ:
ডেঙ্গু আক্রান্ত নবজাতকের লক্ষণগুলো অন্যান্য সংক্রমণের মতোই হতে পারে। এর মধ্যে রয়েছে—
জ্বর (যা কখনো উচ্চমাত্রার হয়)
শরীরে র্যাশ
মায়ের দুধ খেতে না চাওয়া
বারবার বমি হওয়া
অতিরিক্ত কান্নাকাটি বা নেতিয়ে পড়া
শ্বাসকষ্ট
নাক-মুখ বা মলদ্বার দিয়ে রক্তপাত
ডেঙ্গু শনাক্তের জন্য প্রয়োজন রক্তের বিভিন্ন পরীক্ষা, যেমন সিবিসি, ডেঙ্গু এনএস১, ডেঙ্গু অ্যান্টিবডি, লিভারের এসজিপিটি, প্রথ্রম্বিন টাইম। এছাড়া চারপাশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও গর্ভবতী মায়ের জ্বরের ইতিহাস বিবেচনা করা জরুরি।
সতর্কতা ও চিকিৎসা:
ডেঙ্গু আক্রান্ত নবজাতককে—
বারবার মায়ের দুধ খাওয়ানো
জ্বর বেশি হলে নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল ব্যবহার
সম্ভব হলে হাসপাতালে রাখার মাধ্যমে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধান
ডাক্তাররা সতর্ক করেছেন, নবজাতকের কোনো সতর্কতা সংকেত যেমন পেট ফুলে যাওয়া, হাত-পা ঠান্ডা হওয়া, বমি, রক্তপাত দেখা দিলে দেরি না করে শিশুকে হাসপাতালে ভর্তি করে নিবিড় চিকিৎসা শুরু করতে হবে। এতে জটিলতা তৈরি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
বিজ্ঞাপন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের