গর্ভাবস্থায় নারীদের নিদ্রা জনিত সমস্যার সমাধান


প্রকাশিত: ১২:১৮ ১৭ ডিসেম্বর ২০২৫
গর্ভাবস্থায় নারীর শরীরে ঘটে নানা শারীরিক ও মানসিক পরিবর্তন। এর মধ্যে ঘুমহীনতা বা অনিদ্রা একটি সাধারণ সমস্যা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুমের সমস্যা গর্ভবতী মায়ের শরীর ও শিশুর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কেন হয় ঘুমের সমস্যা?
প্রথম ৩ মাস: প্রোজেস্টেরন হরমোন হঠাৎ বৃদ্ধি পায়, দিনে ঘুম বাড়ে এবং রাতের ঘুম ভেঙে যায়। এছাড়া বারবার প্রস্রাব, বমি ভাব, বুক জ্বালা ও মানসিক উদ্বেগ ঘুমের ব্যাঘাতের কারণ।
দ্বিতীয় ৩ মাস: পেট ধীরে ধীরে বড় হওয়ায় আরামদায়ক ভঙ্গি পাওয়া কঠিন হয়। পায়ে ব্যথা বা ক্র্যাম্প, হজম ধীর হওয়া এবং রাতের বুক জ্বালা ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে।
শেষ ৩ মাস: শিশুর ওজন ও আকার বৃদ্ধি পাওয়ায় পিঠ, কোমর ও পায়ের ব্যথা, পা ফোলা, অ্যাসিড রিফ্লাক্স এবং বেশি শিশুর নড়াচড়া রাতের ঘুম ভাঙে। অতিরিক্ত গরম অনুভব ও প্রসব সংক্রান্ত উদ্বেগও মানসিক চাপ বাড়ায়।
অনিদ্রার ঝুঁকি
ঘুমের অভাবে:
উচ্চ রক্তচাপ বা প্রি-এক্ল্যাম্পসিয়া
গর্ভকালীন ডায়াবেটিস
অপরিণত ও কম ওজনের শিশুর জন্ম
প্রসব পূর্ব ও পরবর্তী বিষন্নতা
ঘুমের জন্য সহজ সমাধান
একই সময়ে ঘুমানো ও জাগা
নীরব ও ঠাণ্ডা পরিবেশ নিশ্চিত করা
মোবাইল ও টিভি ব্যবহার ঘুমের আগে সীমিত করা
রাতের ভারী খাবার ও অতিরিক্ত পানি এড়ানো
হালকা ব্যায়াম, মেডিটেশন ও গভীর শ্বাস নেওয়া
বাম পাশে ঘুমানো, হাঁটুর মধ্যে বালিশ ব্যবহার
ঘুমানোর আগে পায়ে ম্যাসাজ ও স্ট্রেচিং
চা, কফি ও সফট ড্রিঙ্কস ঘুমানোর ৫–৬ ঘণ্টা আগে না খাওয়া
মানসিক উদ্বেগ কমানো
কখন ডাক্তার দেখানো জরুরি
কয়েক রাত টানা ঘুম না হলে
শ্বাসকষ্ট, বুক ব্যথা বা অস্বাভাবিক ক্লান্তি হলে
অতিরিক্ত উদ্বেগ বা মানসিক অস্থিরতা দেখা দিলে
বিশেষজ্ঞদের পরামর্শ: গর্ভকালীন অনিদ্রা হালকাভাবে নেওয়া উচিত নয়। নিয়মিত ঘুমের অভ্যাস, মানসিক প্রশান্তি বজায় রাখা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেয়া মায়ের এবং শিশুর স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু