বানভাসিদের পাশে পিছিয়ে পড়া কুড়িগ্রামবাসী

ভয়াবহ বন্যার কবলে পড়া ফেনি,কুমিল্লা, নোয়াখালিসহ জেলার বানভাসিদের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের মানুষ। প্রায় সপ্তাহ ধরে নিরবে নিভৃতে বানভাসিদের উদ্ধার ও ত্রাণ সহায়তা করছে।
কুড়িগ্রাম জেলা থেকে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবি সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে কাজ করছে যারা তাদের মধ্যে "অপ্রতিরোধ্য কুড়িগ্রাম যুব উন্নয়ন সংস্থা"থেকে আসাদুজ্জামান আরিফ,শরীফুল আমীন, ইয়াসিন, ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন,কুড়িগ্রাম হতে মেহেদি হাসান দুর্জয়,কাউসার মাহমুদ, মাহমুদুল হাসান সজিব ও তাজদিদ রিশাদ মুকিদ,কেয়ার এন্ড সাইন সংগঠন থেকে শাহাদাত হোসেন। এছাড়াও সংগঠনের বাইরে থেকেও ব্যক্তি পর্যায়ে সোহেল রানা, তৌহিদ, তাহেরসহ অনেকেই বানভাসিদের মধ্যে ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। দুর্যোগকালীন এই সময় বন্যাকবলিতদের জন্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন মসজিদ, রাস্তায় দাঁড়িয়ে,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীর্রা সহযোগিতা নিয়ে বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন।

অপ্রতিরোধ্য কুড়িগ্রাম যুব উন্নয়ন সংস্থা"থেকে আসাদুজ্জামান আরিফ জানান,কুড়িগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন ও ব্যক্তি পর্যায় অনেকেই বানভাসিদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের দুর্যোগ ও বন্যা কবলিত জেলা কুড়িগ্রামের মানুষ কিভাবে বন্যা মোকাবিলা করে টিকে রয়েছে সেই অভিজ্ঞতাও শেয়ার করা হচ্ছে। আমরা ইতোমধ্যে ফেনীতে-৯ দিন, লক্ষ্মীপুর -১দিন ও নোয়াখালী-২দিন,ফটিকছড়ি-১দিন কাজ করা সম্ভব হয়েছে। বানভাসিদের মধ্যে-২০০জন কে উদ্ধার, ৩০০০পরিবারের মাঝে শুকনো খাবার,ওষুধ সেনিটাইজার এবং ৫০০০ মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে সপ্তাহে ২ দিন ছুটি
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- সুদের টাকার বিরোধে ৬ মাসের শিশু অপহরণ, ৪৮ ঘণ্টা পর র্যাব-পুলিশের অভিযানে উদ্ধার
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে




