বৈষম্যের অভিযোগ তুলে স্বপদে বহালের দাবি ভাইস চেয়ারম্যানদের


প্রকাশিত: ০৪:৫২ ৫ সেপ্টেম্বর ২০২৪
সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলররা বহাল থাকলেও উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণের মাধ্যমে বৈষম্য করা হয়েছে হলে অভিযোগ করেছেন অপসারিত ভাইস চেয়ারম্যানরা। নিজেদের সুষ্ঠু ও অবাধ ভোটে নির্বাচিত উল্লেখ করে স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান ব্যানারে আন্দোলনরতরা তাদের ভাইস চেয়ারম্যানদের পুনর্বহাল করার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘অপসারিত স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহালের’ দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্য তুলে ধরেন অপসারিত ভাইস চেয়ারম্যান আন্দোলনের প্রধান সমন্বয়ক ও দিনাজপুরের চিরির বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলা বানু।
তিনি বলেন, চলতি বছরের ৮, ২১ ও ২৯ মে এবং জুনের ৫ ও ৯ তারিখে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আমরা সকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি।
বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে। এরপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ৮ আগস্ট শপথ গ্রহণ করে দেশ সংস্কারের কাজ করছে। কিন্তু গত ১৯ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। আমরা এখানে বৈষম্যের শিকার হয়েছি। কারণ স্থানীয় সরকার বলতে বাংলাদেশ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনকে বুঝায়। কিন্তু বর্তমান সরকার সেসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদে কোনো হস্তক্ষেপ করেনি। অন্যদিকে বাকি প্রতিষ্ঠানগুলোর শুধুমাত্র চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করা হয়েছে বাকি সদস্য ও কমিশনারদের স্বপদে বহাল রাখা হয়েছে। শুধুমাত্র উপজেলা পরিষদের ক্ষেত্রে এর ভিন্নতা দেখা গিয়েছে অর্থাৎ চেয়ারম্যানদের সাথে সাথে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও অপসারণ করা হয়েছে যেটা বৈষম্যের শিকার।
বৈষম্যে দূর করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, যেখানে বর্তমান ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্যে ছিল বৈষম্যের দূরীকরণ, সেখানে প্রথমেই ভাইস চেয়ারম্যানরা বৈষম্যের শিকার। তাই আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের নিকট আমাদের এ বৈষম্যের পরিত্রাণ কামনা করছি।
লাইলা বেগম তার বক্তব্যে বলেন, আমরা আইনের মাধ্যমে দাবি জানিয়ে যাব। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি। জনপ্রতিনিধি হিসেবে আমরা বিশৃঙ্খলা করব না। তবে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আমরা আমাদের ভোটারদের নিয়ে রাস্তায় নামব।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর



