মেয়র আতিকের দুর্নীতির নাটের গুরু এপিএস ফরিদ!


প্রকাশিত: ০১:৩৪ ৭ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের একান্ত সহকারী সচিব ফরিদ উদ্দিন। মেয়রের অনিয়ম ও দুর্নীতির পেছনে নাটের গুরু ছিলেন তিনি। তার নির্দেশে বিভিন্ন প্রোগ্রাম ও কর্মসূচির ব্যয় বাড়াতে ভুয়া ভাউচার তৈরি করা হতো। এসব প্রোগ্রামের টাকা কয়েক গুণ বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
একই সঙ্গে করপোরেশন বিটের কিছু সাংবাদিককে সুবিধা দিয়ে নিজস্ব বলয় তৈরি করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করেছেন। সাবেক মেয়রের এই এপিএসের বিরুদ্ধে রয়েছে এরকম বিস্তর অভিযোগ।
জানা যায়, ২০২২ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে যান। তার আগমন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন শুধু প্যান্ডেল, গেট, লাইট বাবদ খরচ দেখিয়েছে ৪৯ লাখ ১১ হাজার ৬৮০ টাকা।
ওই বছর ২২ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে খরচ দেখানো হয় ৪০ লাখ ৩০ হাজার ৬৮১ টাকা। একই বছরের ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ও ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। এই প্রোগ্রাম দুটির খরচ দেখানো হয়েছে ৯ লাখ ৯৬ হাজার করে। ২০২২ সালের ২২ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এরিয়া ব্র্যান্ডিং সংক্রান্ত কাজ বাবদ ব্যয় দেখানো হয়েছে ৪১ লাখ ২১ হাজার ৬০০ টাকা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




