ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতা গ্রেপ্তার


প্রকাশিত: ০৫:৫২ ৮ সেপ্টেম্বর ২০২৪
চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮ এর সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার আল আমিন তালুকদার বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে।
নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, রাশেদ ঢাকায় আমার ব্যবসা দেখাশুনা করতো। ১৬ আগস্ট ওর দুই বছরের ছেলে রাফসানকে নিয়ে বাড়িতে আসে। জুমার নামাজের পর সে ছেলের জন্য ফল কিনতে বার্থী বাজারে যায়। সেখানে তাকে ছাত্রদলের লোকজন আটকে চাঁদা দাবি করে। অন্যথায় এলাকায় থাকতে দেবে না বলে হুমকি দেয়। রাশেদ চাঁদা দেবে না বলে জানালে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিনের নেতৃত্বে সাইমুন, হামিম তালুকদারসহ ১০/১৫ জন ব্যাপক মারধর করে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল, সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নিতে বললে ঢাকা নেওয়ার পথে আমার ভাই মারা যায়। মারধর থেকে বাঁচতে বাজারের কামরুলের দোকানে আশ্রয় নিলে সেই দোকানেও ভাঙচুর চালান ছাত্রদলের কর্মীরা।
র্যাব জানায়, ঘটনার পর দিন নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। র্যাব ছায়া তদন্তে নেমে জানতে পারে প্রধান আসামি আল আমিন শরীয়তপুরের চিকন্দি বাজারে আত্মগোপনে আছেন। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাশেদ হত্যা মামলায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। র্যাব একজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত আলামিন সব স্বীকার করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




