এবার ৯ দফার দাবিতে বিক্ষোভ সমাবেশ নিবন্ধন প্রত্যাশীদের


প্রকাশিত: ০৫:১২ ১১ সেপ্টেম্বর ২০২৪
১৮ তম শিক্ষক নিবন্ধনের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারসহ নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিবন্ধন প্রত্যাশী শিক্ষার্থীরা। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে 'অবৈধ গণবিজ্ঞপ্তি মানি না মানবো না', 'আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'সারা বাংলায় খবর দে, অনিয়মের কবর দে', 'অবৈধ দাবি যেখান, লড়াই হবে সেখানে', 'মেধা ছাড়া শিক্ষক,অযোগ্য অযোগ্য', 'আইনের বরখেলাপ চলবে না চলবে না' প্রভৃতি স্লোগান দেন আন্দোলনকারীরা।
সমাবেশে তাদের দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- ১৮তম রেজাল্ট এর আগে কোন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। ১৮ তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে দিয়ে অক্টোবরের ভাইভা সম্পন্ন করে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করতে হবে। শিক্ষক সংকট দূরীকরণে ১৮তম দের অগ্রাধিকার দিতে হবে। এনটিআরসিএ'র পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৬০ হাজার জাল সনদধারীদের নিয়োগ বাতিল করতে হবে। ডিসেম্বরের মধ্যে ১৮তমদের নিয়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। এছাড়া অটো এমপিও চালু করা ও ১ম থেকে ১২ তম নিবন্ধনদের আদালতের রায় বহাল রাখার দাবি করা হয়।
সমাবেশে আন্দোলনকারীরা বলেন, আমরা এতোদিন আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে, এখন আমাদের রুটি রুজির আন্দোলন। ১৮তম নিবন্ধনে পরিক্ষার্থী ছিলো সাড়ে ৩ লাখ যার বিপরীতে পদ আছে ৭৫ হাজারের মতো। কিন্তু কর্তৃপক্ষ শিক্ষক সংকট দেখিয়ে প্রথম থেকে ১২তম নিবন্ধনে অংশগ্রহণকারীদের নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ দিচ্ছে যাদের অধিকাংশের বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে এবং তাদের চারটা বিজ্ঞপ্তিতেও চাকরি হয়নি কারণ তাদের রেজাল্ট খারাপ। এমন অযোগ্যদের চাকরি দিলে শিক্ষার মান খারাপ হবে। আমাদের সোনার বাংলার স্বপ্ন পুরণ হবে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




