জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ভোগান্তি কমাতে জেলাভিত্তিক তথ্য চেয়েছেন (ইসি)


প্রকাশিত: ০১:০৭ ২১ সেপ্টেম্বর ২০২৪
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে জেলাভিত্তিক তথ্য চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। মূলত এনআইডির সংশোধন আবেদনে জনসাধারণের ভোগান্তি কমাতে এ তথ্য চেয়েছেন সচিব।
সম্প্রতি এনআইডি অনুবিভাগের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম ইতোমধ্যে নির্দেশনাটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, সচিব মহোদয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের তার আওতাধীন সব জেলার এনআইডি সংশোধন সংক্রান্ত তথ্য ক্যাটাগরি অনুযায়ী প্রেরণের জন্য নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
ইসি সূত্র জানায়, অনেক সংশোধনের আবেদন মাসের পর মাস পড়ে থাকে। অনেকের আবেদন ক্যাটাগরি (সংশোধনের জটিলতা অনুযায়ী ধরণ নির্ধারণ) না করে ফেলে রাখা হয়। আর ক্যাটাগরিতে না ফেলা হলে সার্ভারে সংশ্লিষ্ট আবেদনের কোনো অগ্রগতি হয় না। ফলে শুরুতেই গতিহীন হয়ে পড়ে অনেকের আবেদন। বিষযটি ইসি সচিব শফিউল আজিমের দৃষ্টিগোচর হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর্মকর্তাদের কার দপ্তরে কোনো ক্যাটাগরিতে কত আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে তার তথ্য চাওয়া হয়েছে। আর তথ্য পাঠাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
নির্দেশনায় বলা হয়েছে, এক মাসের কম সময়ের কতটি আবেদন, এক মাসের বেশি তবে তিন মাসের কম সময়ের কতটি আবেদন, তিন মাস বা তার বেশি তবে ছয় মাসের কম সময়ের কতটি আবেদন এবং ছয় মাস বা ছয় মাসের বেশি সময়ের কতটি আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে তা ক্যটাগরি অনুযায়ী জেলাভিত্তিক তথ্য পাঠাতে হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, এই তথ্য আসার পর বিশ্লেষণ করলেই বোঝা যাবে কোনো কর্মকর্তা কতটা আন্তরিকতার সঙ্গে নাগরিক সেবাটি দিচ্ছেন। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, কেবল ক ক্যাটাগরির ৩০ হাজার ৩৮৬টি আবেদন Sent Back to Citizen এবং ১৭ হাজার ৪৩৭টি আবেদন Additional Document Required অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এ সব আবেদন ২০১১ সাল এবং তৎপরবর্তী দীর্ঘ সময় যাবত অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




