‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ জোটে বাংলাদেশ


প্রকাশিত: ০৪:১৯ ২৪ নভেম্বর ২০২৪
বাংলাদেশ এখন গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি (Global Alliance for Hunger and Poverty) জোটের সদস্য। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৮ নভেম্বর ব্রাজিলের পক্ষ থেকে জি২০ সম্মেলনে বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় 'গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি' জোটের সূচনা ঘোষণা করা হয়। বাংলাদেশ উদ্বোধনী সদস্যদের একজন হিসেবে এই জোটে যোগ দেয়।
এ জোটে এখন পর্যন্ত ৪১টি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে, এবং এর মূল লক্ষ্য হলো ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা, বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার মাধ্যমে। উন্নত দেশ, বেসরকারি প্রতিষ্ঠান এবং আর্থিক সংস্থাগুলি এই উদ্যোগে দরিদ্র দেশগুলোকে সহায়তা প্রদান করবে।
এছাড়া, ১৫ নভেম্বর জি-২০ সোশ্যাল সামিটে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তার ‘থ্রি জিরোস’-এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা বৈশ্বিক দারিদ্র্য ও ক্ষুধা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




