গণভবনে মিলল টিউলিপের প্রচারপত্র, সাংবাদিকতা বন্ধের আইনি পরামর্শ !

ছবি :সংগৃহীত

প্রকাশিত: ০৪:৪৮ ১৩ জানুয়ারী ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একটি নতুন রহস্য উন্মোচিত হয়েছে। ধ্বংসাবশেষের মধ্য থেকে পাওয়া গেছে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রচারপত্র এবং বিভিন্ন ব্যক্তিগত নথি।
টিউলিপ সিদ্দিক ব্রিটিশ লেবার মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। হাসিনা সরকারের দুর্নীতি থেকে সুবিধা নেওয়ার অভিযোগে টিউলিপের নাম বারবার উঠে এসেছে।
সম্প্রতি ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস গণভবনে প্রবেশের অনুমতি পায়। সেখানে পাওয়া বিভিন্ন নথি ও প্রমাণ হাসিনা সরকারের সম্ভাব্য দুর্নীতি ও আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন বন্ধের চেষ্টা ইঙ্গিত করছে।
এছাড়াও গণভবন থেকে টিউলিপের লেবার পার্টির ধন্যবাদপত্র, বার্ষিক প্রতিবেদন, এবং একাধিক বিতর্কিত নথি উদ্ধার করা হয়েছে। হাসিনার শাসনামলে বিভিন্ন বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদন ফরম ও একটি ব্রিটিশ ব্যারিস্টারের আইনি পরামর্শপত্রও পাওয়া গেছে, যা তদন্তকারীদের নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
টিউলিপ সিদ্দিক অতীতে তার খালার শাসন থেকে নিজেকে আলাদা প্রমাণ করার চেষ্টা করলেও, সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগ এবং বিতর্ক তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।
বিশ্লেষকদের মতে, এই নতুন তথ্যগুলো আন্তর্জাতিক রাজনীতিতে হাসিনা পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




