শেখ হাসিনা ও জয়ের নামে দুই মামলা ,প্লট বরাদ্দে অনিয়ম!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:০৫ ১৪ জানুয়ারী ২০২৫
দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
মামলাগুলো ১৩ জানুয়ারি, মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই মামলায় সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, এবং সজীব ওয়াজেদ জয়ের মামলায় সহায়তায়কারী হিসেবে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় ৮ জন, এবং জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৫ জন আসামি রয়েছেন।
দুদকের এজাহারে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে তার দায়িত্বের অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২০৩ নম্বর রাস্তার প্লট নিজ নামে রেজিস্ট্রি করে নিয়েছেন, যেটি আইন-বিধি ও নীতিমালা লঙ্ঘন করে করা হয়েছে।
এর আগে ১৩ জানুয়ারি, শেখ রেহানা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১২-১৩ জন রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তাও আসামি করা হয়েছে।
মামলা অনুযায়ী, এসব ঘটনা ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




