জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস খালেদা জিয়া, তারেক রহমানসহ সব আসামি !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:১০ ১৫ জানুয়ারী ২০২৫
অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে এবং মামলাটি ছিল বিদ্বেষমূলক। এ মামলার সব আসামিকেই খালাস দেওয়া হয়েছে।
রায়ের পর খালেদা জিয়ার পক্ষের প্রধান আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন,“এই মামলা ছিল ভিত্তিহীন। আদালতের আজকের রায়ে বিচার বিভাগের স্বাধীনতার প্রতিফলন দেখা গেছে।”
অপরদিকে, দুদকের আইনজীবী আসিফ হাসান জানান,“মামলাটি ম্যালিসাস প্রসিকিউশন হিসেবে চিহ্নিত হয়েছে। এখন দুদক পরবর্তী সিদ্ধান্ত নেবে।”
২০১৮ সালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে হাইকোর্ট সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এর বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে আপিল বিভাগ আজ সেই রায় বাতিল করে খালাস দিয়েছেন।
খালাসের এ রায়কে বিএনপির পক্ষ থেকে ঐতিহাসিক বলা হলেও দুদক এ বিষয়ে পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর



