সংসদ সচিবালয়ে ‘জয় বাংলা’ স্লোগান !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:২৩ ১৫ জানুয়ারী ২০২৫
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে গত ৯ জানুয়ারি ‘জয় বাংলা’ স্লোগান প্রদানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সচিবালয়ের অফিসার ও কর্মচারীরা। ঘটনা ঘটে, যখন শেখ মনিরুল ইসলাম, যিনি ভারপ্রাপ্ত সংসদ সচিবের পিএস হিসেবে কর্মরত, তার নেতৃত্বে আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীরা সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে এই স্লোগান দেন।
এতে ক্ষুব্ধ হয়ে অফিসার ও কর্মচারীদের কল্যাণ সমিতি লিখিত প্রতিবাদ জানায়। প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার মাধ্যমে ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে এবং এটি সংসদ সচিবালয়ের পরিবেশের জন্য ক্ষতিকর। তারা স্লোগান প্রদানকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, শেখ মনিরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা সরকারী কর্মচারীদের মধ্যে দলে দলে বিভাজন সৃষ্টি করছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। তারা নানা অনিয়মের সঙ্গে জড়িত, যার মধ্যে রয়েছে পদোন্নতি, পোস্টিং, এবং টেন্ডার বাণিজ্য।
এছাড়া, কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, শেখ মনিরুল ইসলাম তাদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছেন এবং ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রভাব খাটাচ্ছেন। সিসিটিভি ফুটেজ মুছে ফেলাসহ নানা অস্বচ্ছ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবৈধ সুবিধা লাভ করছেন।
এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা দাবি করেছেন, শিগগিরই শেখ মনিরুল ইসলাম এবং তার সহযোগীদের বদলি না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাদের বক্তব্য, এই ধরনের পরিস্থিতি সংসদ সচিবালয়ের ভাবমূর্তির জন্য বিপজ্জনক হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




