অর্থনীতি গতিশীল করতে না পারলে মানুষ ধৈর্য হারা হবে: দেবপ্রিয়!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৪৬ ১৮ জানুয়ারী ২০২৫
সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য সতর্ক করেছেন যে, অর্থনৈতিক দিকনির্দেশনা ও গতিশীলতা না আনতে পারলে সংস্কারপন্থী মানুষ ধৈর্য হারাতে পারে।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়ামের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। সিম্পোজিয়ামের বিষয় ছিল "শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট"।
ড. দেবপ্রিয় বলেন, "এই মুহূর্তে অর্থনীতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলো নিশ্চিত করা জরুরি। তা না হলে, সংস্কারের গতিশীলতা নিয়ে কাজ করা মানুষদের মধ্যে হতাশা তৈরি হবে। অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তাহীনতার কারণে অনেকেই সুষম সংস্কারের পক্ষে থাকা থেকেও সরে যেতে পারেন।"
তিনি আরও বলেন, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার যতটা গুরুত্ব পাচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থাপনা সে তুলনায় ততটা মনোযোগ পাচ্ছে না। বর্তমান সরকারের অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, "অনেকে মনে করছেন, অর্থনীতির ক্ষেত্রে এই সরকার আগের সরকারের মতোই কাজ করছে এবং এর কোনো স্বতন্ত্র অর্থনৈতিক মেন্যুফেস্ট নেই।"
অধিবেশনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস




