সরকার পতনের আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান !

ছবি: সংগৃহীত।

প্রকাশিত: ০৬:৫৯ ১৮ জানুয়ারী ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, “সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর নন, বরং প্রকাশ্যের কারিগর। ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও তিনি বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন ‘টেক-ব্যাক বাংলাদেশ’।’’
শনিবার দুপুরে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরো বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটাবিরোধী আন্দোলন করেছিল। তবে বিএনপি অনেক আগেই সরকার পতনের এক দফার আন্দোলনে গিয়েছিল।’’
শেখ পরিবারের দুর্নীতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘‘শুধু দেশে নয়, শেখ পরিবারের সদস্যরা যেখানে গেছেন, সেখানেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এমনকি ব্রিটিশ মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করতে বাধ্য হয়েছে টিউলিপ। এফবিআই ইতোমধ্যেই তিনশো বিলিয়ন ডলারের দুর্নীতির তথ্য পেয়েছে। এসব দুর্নীতিতে শেখ পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।’’
অনুষ্ঠানে নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, এবং চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ অন্যান্য নেতারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




