শূন্য থেকে ৫০ কোটি টাকার মালিক উত্তম কুমার!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:৩৫ ২১ জানুয়ারী ২০২৫
২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে, মাত্র ৫ বছরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উত্তম কুমার দেব অন্তত ৫০ কোটি টাকার মালিক হয়েছেন। জানা যায়, মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ ভাগিয়ে নেয়ার মাধ্যমে তিনি এই বিপুল পরিমাণ টাকা আয় করেছেন। সাবেক পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার সহযোগিতায় এই প্রকল্পের কাজ পান উত্তম। তবে, নিম্নমানের নির্মাণ কাজের কারণে কিছুদিনের মধ্যেই এসব ঘরে ফাটল দেখা দেয়।
এছাড়াও, সরকারি ব্রিজ ভেঙে লোহার রড চুরি, অবৈধ বালু উত্তোলন, সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, এবং গুচ্ছগ্রাম প্রকল্পের চেয়ারম্যান নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
উত্তম কুমার দেব, যিনি পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের ছোট ভাই, তার ভাইয়ের প্রভাব খাটিয়ে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন। তিনি পানছড়িতে ‘উত্তম বাহিনী’ গড়ে তোলেন এবং এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করেন। এলাকা থেকে বিতাড়িত হয়ে চট্টগ্রামে আশ্রয় নেয়া উত্তম ২০১৮ সালে তার বড় ভাই বিজয়ের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে পানছড়িতে ফিরে আসেন এবং তার অপকর্মের পথ চলা শুরু করেন।
২০২৩ সালে, তিনটি সরকারি ব্রিজের লোহার রড চুরির অভিযোগে উত্তম বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ ঘটনায় ১৫ দিন জেল খেটেও তার অপকর্ম থেমে থাকেনি। এলজিইডির টেন্ডার নিয়ন্ত্রণ, অবৈধ নির্মাণ কাজ ও চাঁদাবাজির মাধ্যমে তার অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে।
উত্তমের বিরুদ্ধে অবৈধভাবে বিশাল সম্পদ অর্জন, সহিংসতা এবং সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ ব্যাপকভাবে আলোচিত। বর্তমানে, তিনি দেশের বাইরে, ত্রিপুরা রাজ্যের আগরতলায় পালিয়ে আছেন, যেখানে তার সম্পদের পরিমাণ অন্তত ৫ থেকে ৬ কোটি টাকা হতে পারে বলে সূত্রে জানা গেছে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর



