শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করতে চিফ প্রসিকিউটরের আহ্বান!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৫:৫৩ ২২ জানুয়ারী ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার থেকে বিরত থাকার জন্য। তিনি জানান, ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম এসব বক্তব্য প্রচার করছে।
বুধবার ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শেখ হাসিনা ভারতে অবস্থান করে হুমকি-ধমকি ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। এসব বক্তব্য বিচারকে বাধাগ্রস্ত করার জন্যই দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “ট্রাইব্যুনালের নির্দেশনা রয়েছে যে শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার করা যাবে না। তবে আমরা লক্ষ্য করেছি, কিছু গণমাধ্যম এখনও এগুলো প্রচার করছে। গণমাধ্যমগুলোকে অনুরোধ করব যেন এই ধরনের বক্তব্য প্রচার বন্ধ করা হয়। যদি এগুলো বন্ধ না করা হয়, তবে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করব।”
এছাড়াও তিনি উল্লেখ করেন, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। এই মামলাটি জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




