আরাফাত, তারানা হালিমসহ সাবেক ২৪ এমপির গাড়ি নিলামে!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৪৯ ২৫ জানুয়ারী ২০২৫
সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত আমদানিকৃত বিলাসবহুল গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। মোট ২৪টি গাড়ি অনলাইন নিলামে তোলা হবে, যা শুরু হবে আগামী রবিবার।
নিলামে থাকা গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার। এসব গাড়ি আমদানি করেছিলেন মোহাম্মদ সাদিক, এ বি এম আনিসুজ্জামান, তারানা হালিম, শাহজাহান ওমরসহ বেশ কয়েকজন সাবেক এমপি। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন, নতুন কার শেডে রাখা এসব গাড়ি সরাসরি দেখার সুযোগ থাকবে ২-৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নিলাম প্রক্রিয়া ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।
কাস্টমস সূত্রে জানা যায়, গাড়িগুলোর শুল্কসহ নির্ধারিত মূল্য ৯ কোটি ৬৭ লাখ টাকা। নিলামে ৬০ শতাংশ বা তার বেশি দরদাতা গাড়িগুলো কিনতে পারবেন। প্রতিটি গাড়ির দাম পড়বে প্রায় ৭ কোটি ২৫ লাখ টাকা।
এছাড়া, নিলামে বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে। চট্টগ্রাম কাস্টমস আশা করছে, এই নিলামের মাধ্যমে সরকার প্রায় ৭ কোটি টাকা রাজস্ব আয় করবে। নিলামে অংশগ্রহণে আগ্রহীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান




