ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা: সিইসি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৫৬ ২৬ জানুয়ারী ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে আয়োজন করতে হলে আগামী অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। এছাড়া, ভোট সংক্রান্ত সব কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করার ওপর জোর দিয়েছেন তিনি।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, "জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ভোটার হালনাগাদ কাজ সময়ের আগেই শুরু হয়েছে। আমরা সরকারের অর্থ সাশ্রয় করতে চাই।"
তবে তিনি উল্লেখ করেন, ‘রুলস অব দ্য গেম’ না থাকায় ইসি কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছে। আইনি প্রতিবন্ধকতার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা যাচ্ছে না বলে জানান। তিনি বলেন, আইন সংশোধন এখন অত্যন্ত জরুরি।
সীমানা নির্ধারণে ইসির কর্তৃত্ব নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, "এটি ইসির একক এখতিয়ার। সীমানা নির্ধারণ ও ভোটার হালনাগাদে কারও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব হবে।"
এদিকে, বিএনপি গত ১৪ জানুয়ারি জানিয়েছিল, তারা জুলাই-অগাস্টের মধ্যে সংসদ নির্বাচন চায়। তবে সিইসি তখন বলেছিলেন, "আমরা কোনো রাজনৈতিক বক্তব্যে জড়াতে চাই না। আমরা আইন-কানুন, বিধি-বিধান এবং সিস্টেম মেনেই কাজ করব।"
সবশেষে, ইসি আব্দুর রহমানেল মাছউদ পটুয়াখালীতে বলেছেন, "চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে বলে আশা করা যায়।"
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ভুয়া পরিচয়ে রোগী দেখার অভিযোগে ৬ মাসের কারাদণ্ড
- ঢাকায় আসছেন অনুপম রায়, উন্মুক্ত হলো ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টের টিকিট
- রপ্তানিতে নতুন সুযোগ, বিদেশি ক্রেতার কাছে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এসএসএফে নিয়োগ, আবেদন ৫ জুলাই পর্যন্ত
- গোলের পর হাতজোড় করে ক্ষমা চাইলেন সুইডিশ তারকা, কারণ জানলে অবাক হবেন
- সম্পত্তি নিয়ে বিরোধ: মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে কারাগারে
- শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আনছে যুক্তরাজ্য
- তামাক ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- মাদরাসার সরকারি চাল বিতর্কে মুখ খুলল জামায়াত
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি, সঙ্গে মিলল ৭ পাসপোর্ট
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- হটস্পট ৩০ উপজেলায় কমছে হাম সংক্রমণ, টিকাদানে মিলছে ইতিবাচক ফল



