শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত ন্যায়ের পক্ষে থাকবে, প্রত্যাশা টবি ক্যাডম্যানের!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:২৫ ২৭ জানুয়ারী ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান আশা প্রকাশ করেছেন যে, ন্যায়বিচারের স্বার্থে ভারতের উচিত হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং গণহত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। সোমবার চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এক প্রশ্নের জবাবে টবি ক্যাডম্যান বলেন, "এখানে নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা দেওয়া হবে। এখন দেখার বিষয়, ভারত বিচারহীনতার পক্ষে অবস্থান নেবে নাকি ন্যায়ের পক্ষে থাকবে।"
তিনি আরও বলেন, "আমরা আশা করি, ভারত আন্তর্জাতিক আইন মেনে তাকে (শেখ হাসিনা) বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে। শেখ হাসিনা তার মামলা আইনজীবীর মাধ্যমে মোকাবিলা করতে পারবেন।"
এ সময় তার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের চাপে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এবং তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের অন্যান্য নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে মামলা দায়ের হয়। এর ভিত্তিতে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




