ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ১১:৫৮ ৯ ফেব্রুয়ারী ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ‘ডেভিল হান্ট’ তখন পর্যন্ত চলবে, যতদিন না এটি সম্পূর্ণ শেষ হয়। রবিবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট-এর নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে অপারেশন চলবে। ‘ডেভিল হান্ট’ অপারেশন দেশের শত্রুদের বিরুদ্ধে একটি টার্গেটেড অভিযানে পরিণত হবে, যাতে দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা যায়।
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক।
পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।’
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- ১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা
- বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির
- পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ উপরে , এইডসে আক্রান্ত ১৬ জন
- দীর্ঘ প্রতীক্ষা শেষে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ
- পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী
- ইরানের সঙ্গে নতুন চুক্তির খসড়া প্রকাশ যুক্তরাষ্ট্রের, সতর্কবার্তা ট্রাম্পের
- বিশ্বকাপের গ্যালারিতে ফের আলোচনায় ক্রোয়েশিয়ার ইভানা নল
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা




