অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৬৫ জন গ্রেফতার!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৫৯ ১০ ফেব্রুয়ারী ২০২৫
গাজীপুরে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার পর, সারাদেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’। এই অভিযানে এখন পর্যন্ত গাজীপুর থেকে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতভর গাজীপুরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। যানবাহনে তল্লাশি চালানো হয়, বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানিয়েছেন, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের মধ্যে অর্ধশতাধিককে গ্রেফতার করা হয়েছে।
শুধু গাজীপুর নয়, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে এই অভিযান। খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। রংপুর বিভাগের আট জেলায় ১৪ জনসহ অন্যান্য মামলায় মোট ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গোপালগঞ্জেও ৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে এবং সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জামিনে মুক্তি পাওয়া অপরাধীদের দিকেও নজর রয়েছে সরকারের।
এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে, তাদের ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে, ততদিন চলবে এই অভিযান।
এছাড়া শনিবার রাতে পুলিশের ৫ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে, সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই ঘোষণা করা হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। শনিবার রাত থেকে সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী এবং গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল জোরদার করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




