জাতিসংঘের প্রতিবেদনে পুলিশের বিচারবহির্ভূত হত্যার অভিযোগ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৪:০০ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত। সুইজারল্যান্ডের জেনেভায় বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু ছিল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ মিটার দূর থেকে ধাতব গুলিভর্তি শটগান দিয়ে তাকে অন্তত দুবার গুলি করা হয়। তদন্তে পাওয়া ফরেনসিক বিশ্লেষণ এই দাবিকে আরও জোরালো করেছে।
"এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের আন্দোলনকে দমন করতে চেয়েছিল।"
জাতিসংঘ বলছে, আন্দোলন দমন করতে পুলিশকে ব্যবহার করে ব্যাপক ধরপাকড়, আটক, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছিল।
"এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহৎ দমনমূলক অভিযানের অংশ ছিল।"জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি বলে মনে করছে জাতিসংঘ।
আবু সাঈদের মৃত্যুর ঘটনা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশ সরকার এখন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




