কোটা সংস্কারের দাবিতে হাজী দানেশের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


প্রকাশিত: ০৬:১২ ৭ জুলাই ২০২৪
কোটা সংস্কারের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে।
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাপদ্ধতি সংস্কার, ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে আজ রোববার বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।
চার দফা দাবিতে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। গতকাল শনিবার বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। আজ সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকে জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন। আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। পরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কয়েকটি সড়কে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা এ সময় ‘বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথা কবর দে’, ‘কোটাপ্রথা বাতিল করো, করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ প্রভৃতি স্লোগান দেন।
ব্যবস্থাপনা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী সুজন রায় বলেন, ‘বৈষম্যমূলক কোটা একটি দেশের জন্য অভিশাপস্বরূপ। যেখানে মেধার ভিত্তিতে মেধাবীদের চাকরি হয় না, সেখানে অমেধাবীদের দখলে চলে যাচ্ছে কর্মক্ষেত্র। প্রকৃত মেধাবী ও গরিব শিক্ষার্থীরা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই কোটাপদ্ধতি চালু থাকলে আগামী প্রজন্ম ধ্বংস হবে, দেশ মেধাশূন্যতায় ভুগবে।’
বিজনেস স্টাডিজ অনুষদের ২২তম ব্যাচের শিক্ষার্থীরা সানজিদা রিপা বলেন, চাকরি, ভর্তি পরীক্ষাসহ সবখানে কোটার ছড়াছড়ি। মেধাবীদের বঞ্চিত করে অপেক্ষাকৃত কম মেধাবীদের সুযোগ দেওয়া হচ্ছে। আমরা চাই, ২০১৮ সালের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে সরকারি চাকরিতে সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে এর সংস্কার করতে হবে।’
ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মিলন হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদের ঘোষণা দেওয়ার পরও কোটাপ্রথা আদালতের কাঁধে ভর দিয়ে প্রচার করা হচ্ছে। আমরা চাই কোটাপদ্ধতি সংস্কার করে প্রকৃত মেধাবীদের সুযোগ দেওয়া হোক।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




