গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ!


প্রকাশিত: ১০:৫৩ ৮ মে ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ ছেড়েছেন। মোর নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র মোর নিউজকে নিশ্চিত করে জানিয়েছে, রাত ১১টার দিকেই বিমানবন্দরে উপস্থিত হন আবদুল হামিদ। এরপর ইমিগ্রেশনে যাবতীয় প্রক্রিয়া শেষে দেশত্যাগের সবুজ সংকেত পান তিনি।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আমি আজ সকালে জেনেছি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ত্যাগ করেছেন। তিনি যদি কোনো মামলার আসামি হয়ে থাকেন, তবে বিষয়টি আমাদের নজরে ছিল না। সাধারণত আদালতের কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা ছাড়া কাউকে যাতায়াতে বাধা দেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “সংবিধানের ৩৪ এবং ১০২ ধারা অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিককে বিদেশে যাতায়াতে বাধা দেওয়া হলে, আদালতের নির্দেশ প্রয়োজন হয়। আবদুল হামিদের বিরুদ্ধে এমন কোনো নিষেধাজ্ঞা আমরা পাইনি। কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন বা ওয়ারেন্টও আমাদের কাছে ছিল না।”
তবে মোর নিউজের অনুসন্ধানে জানা গেছে, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়, যেখানে প্রধান আসামি করা হয় আবদুল হামিদকে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে।
এর আগে, ১৪ জানুয়ারির মামলার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের হয়, তবে তাতে আবদুল হামিদের নাম ছিল না। নতুন মামলায় তার নাম উঠে আসার পরপরই তিনি দেশ ছাড়লেন।
সাবেক রাষ্ট্রপতির হঠাৎ এই দেশত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই মনে করছেন, মামলা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




