আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, শাহবাগে ছাত্র-জনতার উল্লাস


প্রকাশিত: ০১:৩৩ ১১ মে ২০২৫
গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় শাহবাগে ছাত্র-জনতা উল্লাসে ফেটে পড়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে পুরো শাহবাগ মোড় ও বাংলামোটর পর্যন্ত স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে জনস্রোত।
শনিবার (১০ মে) অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই আনন্দ উল্লাসে ফেটে পড়েন ছাত্র-জনতা। সেসময়, তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ মোড়ে দফায় দফায় মিছিল নিয়ে আসেন এবং সেখানে উপস্থিত হয়ে এক সমাবেশে যোগ দেন।
সমাবেশে ছাত্র-জনতা তাদের দাবী জানান, তাদের পূর্ব ঘোষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। তাদের দাবির মধ্যে ছিল— আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করা, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার করা, বিশেষত জুলাই গণহত্যা এবং শাপলা গণহত্যার বিচার।
শুক্রবার বিকাল থেকেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিনটি দাবি নিয়ে শাহবাগ মোড় ব্লক বিক্ষোভ করছিল ছাত্র-জনতারা। তারা বিক্ষোভের মাধ্যমে সরকারের প্রতি তাদের দাবি তুলে ধরে এবং সরকারের কাছে তাদের ন্যায্য অধিকার আদায় করে নেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




