কাঁচা মরিচের দাম অর্ধেকে মাত্র একদিনের ব্যবধানে


প্রকাশিত: ১১:৫০ ১৪ জুলাই ২০২৪
শনিবার ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম রোববার (১৪ জুলাই) নেমেছে প্রায় অর্ধেকে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে।
এদিন রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি করতে দেখা গেছে। যা একদিন আগেও কেজিপ্রতি ৩৫০-৪০০ বিক্রি হয়েছিল।
বিক্রেতারা জানান, শনিবারও ৩৫০-৪০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং এখন সরবরাহ বাড়ায় দাম কমেছে। বাজারে দেখা গেছে, মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা দোকানগুলোতে।
সবজির দোকানগুলো ঘুরে দেখা যায়, ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। সবচেয়ে কম দাম পেঁপের। কারওয়ান বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। পটল ৬০ টাকা; চিচিঙ্গা ৭০ টাকা; ঢেঁড়স, ধুন্দল, কচুর মুখি ও বরবটি ৮০ টাকা; বেগুন ও করল্লা ১০০ কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া শসার কেজি ৬০ টাকা এবং টমেটোর ১৮০ টাকা।
শনিবারের চেয়ে কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এ ছাড়া সোনালি মুরগির কেজি ২৮০-৩০০ টাকা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




