জিয়াউর রহমান হত্যাকাণ্ডে শেখ হাসিনা সরাসরি জড়িত: অলি আহমদ


প্রকাশিত: ১২:৫৯ ২২ মে ২০২৫
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ এক বিস্ফোরক দাবি করে বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা ছিল। তিনি বলেন, “আমি বারবার বলে আসছি—জিয়াউর রহমানের হত্যাকাণ্ড কোনো সাধারণ রাজনৈতিক ঘটনার ফল নয়, এর পেছনে শেখ হাসিনার হাত ছিল।”
তিনি আরও বলেন, “ভারতের দীর্ঘদিনের অভিলাষ, বাংলাদেশে তাদের অনুগত সরকার কায়েম করা। প্রথমে তারা পছন্দ করেছিল শেখ মুজিবকে, পরে জিয়াউর রহমানকে সরিয়ে দিতে চেয়েছিল। আর এই চক্রান্তের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা নিজেই।” অলি আহমদের দাবি অনুযায়ী, শেখ হাসিনা ও সাজেদা চৌধুরী জিয়াউর রহমান হত্যার আগে পালানোর চেষ্টা করেছিলেন এবং আখাউড়া সীমান্তে বিডিআরের হাতে ধরা পড়েন। “তাদের ধরা পড়ে ফেরত আনার মাত্র ১৭-১৮ দিনের মধ্যেই জিয়াউর রহমান নিহত হন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়,”—বলেন তিনি।
এসময় অলি আহমদ আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আওয়ামী লীগকে যদি ৭৫ সালের পরপরই নিষিদ্ধ করা হতো, আজকের এই নৈরাজ্য দেখত হতো না। এই দল দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগ আর কখনো দল হিসেবে বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কটাক্ষ ছুঁড়ে দিয়ে অলি আহমদ বলেন, “আপনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হন, তাহলে বিদেশি এজেন্ডা বাদ দিয়ে বাংলাদেশের নেতা হোন। চট্টগ্রাম বন্দর দিয়ে যদি কোনো গোষ্ঠী সুবিধা নেয়, সেটা দেশের জন্য ক্ষতিকর। এসব অপকৌশল বন্ধ করতে হবে।”
মানবিক করিডর প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “একতরফা সিদ্ধান্ত নিলে তা সরকারের জন্য বুমেরাং হতে পারে। জাতীয় স্বার্থে এমন সিদ্ধান্তের আগে সবাইকে সঙ্গে নিয়ে আলোচনা করতে হবে।”
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি স্থানীয় সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়েও মুখ খুলে বলেন, “কে কোথায় মেয়র হবে, সেটা বলে রাস্তাঘাট বন্ধ করে সাধারণ মানুষের জীবন কষ্টকর করার অধিকার কারো নেই। জনগণের অধিকারকে পদদলিত করে কেউ জননেতা হতে পারে না।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী




