সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াতের গুরুত্বপূর্ণ বৈঠক


প্রকাশিত: ১২:৫৯ ২৪ মে ২০২৫
আজ (শনিবার, ২৪ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিচালনা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৬টায় জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। এসব বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে ড. ইউনূস উপদেষ্টা পরিষদকে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন। এই খবর প্রকাশ্যে আসার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়। একদিকে তার পদত্যাগের সম্ভাবনায় শঙ্কিত অনেকেই, অন্যদিকে শুরু হয় রাজনৈতিক দলগুলোর নতুন তৎপরতা।
এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে মিলিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে রাজনৈতিক সংকট সমাধানে একটি সম্মিলিত উদ্যোগ নেওয়া যায়।
বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না। বরং তার নেতৃত্বেই চলমান প্রশাসনিক কাঠামো অব্যাহত রাখার পক্ষে তারা।
এছাড়া সূত্রে আরও জানা গেছে, আজ সকালেই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হবে। ওই সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হবে।
বৈঠকগুলোর ফলাফল কী হয়, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ও রাজনৈতিক দলগুলোর অবস্থান আগামী দিনের রাষ্ট্রীয় কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




