ইশরাককে মেয়র মানতে দাবি, অবরুদ্ধ নগর ভবন — বন্ধ ডিএসসিসির সব সেবা


প্রকাশিত: ০১:৩১ ২৮ মে ২০২৫
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির একাংশের কর্মচারীরা। গত ১৫ মে থেকে নগর ভবনের মূল ফটকসহ সব বিভাগের গেটে তালা লাগিয়ে রাখা হয়েছে। ফলে নাগরিক সেবার সব কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। নগর ভবনে এসে সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা।
‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ এবং ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীরা নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে নিয়মিত মিছিল করছেন। তারা বলছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনই ঢাকা দক্ষিণ সিটির বৈধ মেয়র। কিন্তু তাকে এখনো শপথ নিতে দেওয়া হয়নি, যা সম্পূর্ণ অযৌক্তিক।
আন্দোলনে অংশ নেওয়া কর্মচারী খোরশেদ আলম বলেন, “দুই দফায় কোর্ট রায় দেওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আমরা ইশরাককে মেয়র হিসেবে পেতে চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” আরেক কর্মচারী জাহিদুর রহমান বলেন, “ঢাকার জনগণ যেমন ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চায়, তেমনি ডিএসসিসির সব কর্মচারীরাও তাকে মেয়র হিসেবে চায়। আমাদের মেয়র দায়িত্ব না নিলে আমরা কাজে ফিরবো না।”
আন্দোলনকারীরা প্রতিদিন নগর ভবন প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের স্লোগানগুলো হচ্ছে— “শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই”, “মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না”, “চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে”।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা করেন। চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। কিন্তু ১৪ মে হাইকোর্টে একটি রিট করা হয় যাতে ইশরাককে শপথ নিতে না দেওয়া হয়।
সেই রিটের পরিপ্রেক্ষিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব ঘটে। এ অবস্থায় ১৫ মে থেকে ইশরাকের সমর্থকেরা আন্দোলনে নামেন। এর ফলে নগর ভবনের কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়ে। তবে সম্প্রতি হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়েছেন এবং এর পর ইশরাক তার সমর্থকদের আন্দোলন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখার ঘোষণা দেন।
এই আন্দোলনের কারণে জনসাধারণ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। ডেথ-বার্থ সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ময়লা ব্যবস্থাপনা, কর আদায়সহ সব সেবামূলক কাজ বন্ধ রয়েছে। নগরবাসীর দাবি, দ্রুত এই জটিলতার অবসান ঘটিয়ে সেবা কার্যক্রম সচল করা হোক।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





