টানা চতুর্থ দিন জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল বন্ধ: রোগীদের দুর্ভোগ চরমে


প্রকাশিত: ১২:২১ ৩১ মে ২০২৫
ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন—সেই হাসপাতালটিই আজ টানা চতুর্থ দিনের মতো বন্ধ। চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা।
শনিবার (৩১ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রধান দুটি ফটক বন্ধ। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ভেতরে অলস সময় পার করছেন। ভেতরে চিকিৎসক বা নার্সদের উপস্থিতি নেই বললেই চলে।
একজন রোগী স্বপন তার ছেলে আলামিনকে নিয়ে হাসপাতালে এসে হতাশ হয়ে ফিরে যান। তিনি বলেন, “ছেলের চোখের সমস্যা নিয়ে এসেছিলাম, কিন্তু কেউ নেই। কী করবো বুঝতে পারছি না।”
অপরদিকে ৬০ বছর বয়সী রেখা বেগম বলেন, “আমার চোখের অপারেশন হয়েছিল এখানে। বৃহস্পতিবার এসেছিলাম, তখনও কেউ ছিল না। আজ আবার আসলাম, কিন্তু অবস্থা একই।”
সূত্র জানায়, জুলাই গণআন্দোলনে আহত শতাধিক যোদ্ধা বর্তমানে হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। তাদের রান্নার জন্য ২-১ জন লোক থাকলেও কোনো চিকিৎসক, নার্স বা অন্যান্য স্টাফ উপস্থিত নেই। মূলত গেল বুধবার নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালনের সময় আন্দোলনকারীদের হামলার শিকার হন হাসপাতালের কর্মীরা। এতে অন্তত ১৫ জন আহত হন। এরপর থেকেই ভীত চিকিৎসক-নার্সরা হাসপাতাল ছেড়ে চলে যান এবং হাসপাতালের নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা।
এই অবস্থায় হাজারো রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিনের সাধারণ চেকআপ, অপারেশন, ওষুধ ও জরুরি চিকিৎসা বন্ধ থাকায় অনেকেই মারাত্মক ঝুঁকির মুখে রয়েছেন।
এখন প্রশ্ন উঠছে — এই জাতীয় জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয় কেন নীরব?
জনগণের প্রত্যাশা, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে হাসপাতালটি পুনরায় চালু করা হোক এবং চিকিৎসক-নার্সদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
More News BD এই সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের এবং অনুরোধ জানাচ্ছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




