আজ থেকে শুরু বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’


প্রকাশিত: ০৯:০২ ৩ জুন ২০২৫
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আজ মঙ্গলবার (৩ জুন) থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে। এই বিশেষ বাস সার্ভিস চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
বিআরটিসি জানিয়েছে, এবারের ঈদযাত্রায় নিয়মিত রুটের বাইরেও প্রায় ৬৫০টি বাস অতিরিক্তভাবে চলবে। যাত্রীদের সুবিধার্থে গত ২৪ মে থেকেই বিভিন্ন ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
গতকাল সোমবার (২ জুন) রাজধানীর মতিঝিলস্থ বিআরটিসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিসির নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে, যাতে দেশের মানুষ নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।
তিনি বলেন, বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাবে। অতিরিক্ত যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া যাবে না। যাত্রীসেবায় সর্বোচ্চ মনোযোগ দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিআরটিসির চেয়ারম্যান আরও বলেন, ঈদযাত্রায় কোনো গাড়ি যেন পথে বিকল হয়ে না পড়ে, সেজন্য যাত্রার আগের দিন প্রতিটি গাড়ির ফিটনেস পরীক্ষা করে একটি করে ছাড়পত্র দিতে হবে। কারিগরি বিভাগকে এ বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, প্রতিটি বাসে চালকের নাম, মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং বিআরটিসির প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুম নম্বরসহ স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি কন্ট্রোল রুমে জানানো যাবে।
যাত্রীসেবা ও তদারকি নিশ্চিত করতে বিআরটিসির প্রধান কার্যালয়সহ সকল ডিপো ইউনিটে ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২-৪১০৫৩০৪২ এবং মোবাইল নম্বর ০১৩২৪২৯৩৯৭৪ নির্ধারণ করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন করপোরেশনের পরিচালক প্রশাসন ও অপারেশন মো. রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরি কর্নেল কাজী আইয়ুব আলী, জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অপারেশন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। দেশের বিভিন্ন অঞ্চলের সকল ডিপো প্রধানরা ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




