পশু কোরবানি ছাড়াই শরীয়তপুরে ৩০ গ্রামে ঈদুল আজহা উদযাপন


প্রকাশিত: ১২:২৬ ৬ জুন ২০২৫
শরীয়তপুর জেলার ছয় উপজেলার অন্তত ৩০টি গ্রামে শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করেছেন শাহ সুরেশ্বরী (রহ.) দরবার শরীফের অনুসারীরা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে তারা প্রতি বছর ঈদুল আজহা পালন করে থাকেন। তবে এই উদযাপন অন্যান্য মুসলিম সমাজের তুলনায় ভিন্নতর – কারণ তারা পশু কোরবানি দেন না।
ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফের মাঠে। সকাল ১০টা ও সাড়ে ১০টায় দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। নামাজ শেষে ভুনা খিচুড়ি, সেমাই ও মিষ্টান্ন খাবার পরিবেশন করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন দরবার শরীফের অনুসারীরা।
সুরেশ্বরী দরবার শরীফের গদীনিশীন পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী জানান, তারা ঈদুল আজহা, ঈদুল ফিতরসহ সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করেন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, কোরবানির প্রকৃত তাৎপর্য হলো নিজের ভেতরের পশুত্ব—অহংকার, হিংসা, লোভ ইত্যাদি—বর্জন করা। গরু বা ছাগল কোরবানি করাই প্রকৃত কোরবানি নয়, বরং আত্মশুদ্ধিই আমাদের মূল লক্ষ্য।”
দরবার শরীফের প্রধান গদীনিশীন পীর সৈয়দ কামাল নূরী বলেন, “আমাদের পীর বাবা সুরেশ্বরী (রহ.) একটি নিয়ম রেখে গেছেন। সেই নিয়ম অনুযায়ী আমরা সৌদি আরবের তারিখ অনুসরণ করে সব ধর্মীয় উৎসব পালন করি।” তিনি আরও বলেন, “এই ঐতিহ্য বহু বছর ধরে আমাদের মধ্যে চলে আসছে এবং আমরা এটিকে যথাযথভাবে সম্মান করি।”
প্রায় ৩০ হাজার অনুসারী এই নিয়ম অনুসরণ করে প্রতি বছর দরবার শরীফের নেতৃত্বে ঈদ উদযাপন করেন। স্থানীয়ভাবে এটি কিছুটা বিতর্কিত হলেও দরবারের অনুসারীদের বিশ্বাস, তাদের ঈদ উদযাপন আত্মিক উন্নয়ন এবং ধর্মীয় দর্শনের একটি অংশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




