হাতিয়ায় জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভাঙন, প্লাবিত হাজারো মানুষ


প্রকাশিত: ১০:৩৮ ২৭ জুলাই ২০২৫
নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে ভয়াবহ প্লাবন দেখা দিয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে জোয়ার ও জলোচ্ছ্বাসের সময় উপজেলাটির বিভিন্ন এলাকায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে পড়ে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত দুই দিনে উপজেলার সুখচর, নলচিরা, চরইস্বর, নিঝুম দ্বীপ ও পার্শ্ববর্তী চরাঞ্চলে বেড়িবাঁধ ভেঙে নদীর লোনা পানি ঢুকে পড়ে। এর ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর, রান্নাঘর, রাস্তা, মাছের ঘের ও কৃষি জমি। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সুখচর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, তুপানিয়া, আল-আমিন গ্রাম এবং চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর ও মৌলভীর চরের বাসিন্দারা জানিয়েছেন—তাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। পানির স্রোতে অনেক ঘরের মেঝে ও কাঠামো নষ্ট হয়ে গেছে। খাবার, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে।
হাতিয়ার তুপানিয়া গ্রামের বাসিন্দা ইউসুফ মাঝি জানান, “জোয়ারে বেড়িবাঁধ ভেঙে লোনা পানি ঢুকে পড়েছে। এতে আমাদের মাছের ঘের ও ধানের জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর পাড়েও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা হুমকির মুখে পড়বে।”
পাউবোর নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী বলেন, “অমাবস্যা ও নিম্নচাপের কারণে সৃষ্ট জোয়ারে তুপানিয়া, আল-আমিন গ্রাম ও নলচিরা এলাকায় তিন কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও সহায়তা পাঠানো হচ্ছে। তবে এলাকাবাসী দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও পুনর্গঠনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ‘চানাচুরের মতো’ বাজেট, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম
- পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
- স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠাল আদালত
- এসএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৬৬ জন
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস



