হুদা কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রশিক্ষণের নামে সাড়ে ৭ কোটি টাকা লোপাটের অনুসন্ধানে দুদক


প্রকাশিত: ০৯:৪০ ২৯ জুলাই ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) ইতিহাসে আলোচিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এবং তার কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ, প্রশিক্ষণের নামে ভুয়া কর্মসূচি দেখিয়ে খরচ দেখানো হয়েছে সরকারের সাড়ে ৭ কোটি টাকা, যা রাষ্ট্রীয় অর্থের বড় ধরনের অপচয় ও আত্মসাতের শামিল।
সোমবার (২৮ জুলাই) দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সাবেক সিইসি কে এম নুরুল হুদা, কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নীতিমালা বহির্ভূতভাবে অর্থ ব্যয়, ভুয়া প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন এবং সরকারি অর্থে ক্ষতির অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে।
তিনি বলেন, “একাদশ জাতীয় সংসদ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সময় প্রশিক্ষণের নামে এই অর্থ ব্যয়ের অভিযোগ এসেছে। প্রায় ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকার ক্ষতির হিসাব মিলেছে প্রাথমিক তদন্তে। পুরো বিষয়টি এখন বিস্তারিত অনুসন্ধানে রয়েছে।”
দুদকের পক্ষ থেকে জানানো হয়, অনুসন্ধান দলের কাজ চলমান। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে তথ্য উপস্থাপনের জন্য তাদের তলবও করা হতে পারে। যদি এর বাইরে অন্য কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, সেটিও তদন্তের আওতায় আনা হবে।
অভিযোগে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব প্রশিক্ষণের কথা বলা হয়েছে, তার কোনোটির সুনির্দিষ্ট রেকর্ড বা অংশগ্রহণকারীর উপস্থিতির তথ্য নেই। এমনকি কিছু প্রশিক্ষণের ভেন্যুও ছিল কাগজে-কলমে, বাস্তবে নয়।
নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে এ ধরনের গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসায় ইতোমধ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—যে প্রতিষ্ঠান সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে, সেখানে যদি স্বচ্ছতা না থাকে, তবে গণতন্ত্রই বা কতটা নিরাপদ?
দুদক জানিয়েছে, অনুসন্ধান শেষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে মামলার প্রক্রিয়া শুরু হবে। তারা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং কারো প্রভাবেই তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলেও জানান মহাপরিচালক আক্তার হোসেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




