হার্টে ৫ ব্লক, হাসপাতালে ভর্তি জামায়াত আমির; শনিবার বাইপাস সার্জারি


প্রকাশিত: ০৪:৩০ ৩১ জুলাই ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। গতকাল বুধবার (৩০ জুলাই) চিকিৎসকরা তাঁর হার্টে পাঁচটি বড় ধরনের ব্লক শনাক্ত করেন। এর পরপরই দ্রুত বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তাঁর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশ চলাকালে বক্তৃতার সময় ডা. শফিকুর রহমান মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তাঁর নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছিল। সর্বশেষ বুধবার ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম সম্পন্ন হলে হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি নয়, বরং বাইপাস সার্জারির পরামর্শ দেন।
জামায়াত আমিরকে প্রাথমিকভাবে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হলেও, তিনি নিজেই তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”
জানা গেছে, বাইপাস সার্জারির জন্য ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড গঠন করা হয়েছে। আগামী শনিবার (৩ আগস্ট) ইউনাইটেড হাসপাতালেই ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক শতাধিক হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসক তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান।
দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষও জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া-মোনাজাত করছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




