জাকসু ভোটকক্ষে মৃত্যু! দায়িত্ব পালনে এসে প্রাণ গেল শিক্ষক জান্নাতুলের


প্রকাশিত: ১২:৪৫ ১২ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা (৩১) জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে আজ শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ সকাল আটটার আগে সিনেট ভবনের তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের সামনে এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।
হঠাৎ এই মৃত্যুর খবরে ভোট গণনার কাজে নিয়োজিত অন্যান্য পোলিং কর্মকর্তারা কান্নায় ভেঙে পড়েন। শোকাবহ পরিবেশ নেমে আসে পুরো ক্যাম্পাসজুড়ে।
জাকসু নির্বাচনের কমিশনার রেজওয়ানা করিম মাইকে উপস্থিতদের উদ্দেশে বলেন,
“এই মুহূর্তে আমরা গভীর শোকে আচ্ছন্ন। আমি সবাইকে অনুরোধ করব, জান্নাতুলের জন্য দোয়া করবেন। তবে দায়িত্বের কাজটি অসম্পূর্ণ রাখা সম্ভব নয়, আমাদের এটি শেষ করতে হবে।”
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পর আজ সকাল সাড়ে সাতটার দিকে তিনি আবার দায়িত্ব পালনের জন্য সিনেট ভবনে আসেন। কিন্তু গণনা কক্ষের দরজার সামনেই তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন,
“এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের আবহ তৈরি হয়েছে।”
এদিকে, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষে শুক্রবার সকাল থেকে সিনেট ভবনে গণনা কার্যক্রম চলছে। সকাল ১১টার মধ্যে ১২টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, চারটির কাজ চলমান এবং বাকি পাঁচটির গণনা এখনো শুরু হয়নি।
নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




