ঢামেকে জন্ম হওয়া যমজ ৬ শিশুর মধ্যে একটির মৃত্যু


প্রকাশিত: ১২:১২ ১৫ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ ৬ শিশুর মধ্যে একটি মারা গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ছেলে নবজাতকটির মৃত্যু হয়।
এর আগে একই দিন সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেন। সন্তানদের মধ্যে তিনজনকে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। ঢামেকে থাকা এক ছেলে নবজাতকই সন্ধ্যায় মারা যায় বলে নিশ্চিত করেছেন প্রিয়ার ননদ ফারজানা আক্তার।
ফারজানা আক্তার জানান, গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল প্রিয়ার। গর্ভকালীন সময়ে তিনি স্থানীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন এবং আল্ট্রাসনোগ্রাফিতে প্রথমে জানা যায় প্রিয়ার গর্ভে পাঁচ সন্তান রয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি ৬ সন্তানের মা হতে যাচ্ছেন।
গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় যান। পরে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। শনিবার রাতে প্রসব ব্যথা শুরু হলে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং রোববার সকালে স্বাভাবিকভাবে ৬ সন্তানের জন্ম দেন তিনি।
ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, শিশুগুলো অপরিণত অবস্থায় জন্ম নিয়েছে। তাঁদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে ছিল। তিনি বলেন, “গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। স্বাভাবিকভাবেই জন্ম নেওয়া শিশুগুলো খুবই দুর্বল ছিল। চিকিৎসক দল তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
এ ঘটনায় পরিবারে আনন্দের পাশাপাশি শোকও নেমে এসেছে। জীবিত ৫ নবজাতককে সুস্থ রাখতে সর্বাত্মক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




