৫% সুদে ৩০ লাখ টাকা ঋণ সুবিধা! কিস্তি শুরু দেড় বছর পর


প্রকাশিত: ০৬:১৯ ২৯ সেপ্টেম্বর ২০২৫
নিম্ন ও মধ্যবিত্তের জন্য সুখবর—পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার জন্য এবার জামানত ছাড়া সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এই ঋণের সুদ হার নির্ধারণ করা হয়েছে ৫–৬ শতাংশের মধ্যে।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের নতুন সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনার ঋণও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঋণের মেয়াদ ১০ বছর, যার মধ্যে ১৮ মাসের গ্রেস পিরিয়ড থাকবে। অর্থাৎ, ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর। ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল পরিবেশবান্ধব আবাসন নির্মাণের জন্যও ঋণ দেওয়া হবে। কোম্পানি ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে ঋণ দেবে ৫–৬ শতাংশ সুদে। পাঁচ বছরের কম মেয়াদে সুদ সর্বোচ্চ ৫%, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে ৫.৫% এবং আট বছরের বেশি মেয়াদে ৬% ধার্য থাকবে।
পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ব্যাংকগুলো পরিবেশবান্ধব খাতে আরও কিছু কার্যক্রমে ঋণ দেবে, যেমন—বনায়ন, ছাদের কৃষি বা উল্লম্ব বাগান, বায়োফ্লক মাছ চাষ, জৈব চাষ, খাঁচায় মাছ চাষ এবং কেঁচো কম্পোস্ট সার উৎপাদন।
এই উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব আবাসন ও কৃষি খাতকে উৎসাহ দেওয়া হবে এবং নিম্ন ও মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী ঋণ সুবিধা নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




