জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন সেই সবজি বিক্রেতা শিহাব!


প্রকাশিত: ০৬:২৭ ১ অক্টোবর ২০২৫
লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন এক সময়ের সবজি বিক্রেতা থেকে সফল উদ্যোক্তা শিহাব আহমেদ।
গত ৩০ সেপ্টেম্বর বিকেলে একটি মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করে পাটগ্রাম উপজেলায় আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। শোভাযাত্রাটি হাতীবান্ধা উপজেলার বড়খাতার দোয়ানী মোড় থেকে শুরু হয়ে পাটগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
শিহাব আহমেদ বলেন, “জনগণই শক্তি। জনগণের দোরগোড়ায় থেকে তাদের আস্থা অর্জন করতে চাই। ইতিমধ্যে ৫ শতাধিক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আগামী ২০৩০ সালের মধ্যে হাতীবান্ধা ও পাটগ্রামে বেকারত্ব দূর করা হবে। আমি নির্বাচিত হলে জনগণের প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ড স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করব। আমি এদেশকে দিতে এসেছি, নিতে নয়।”
শিহাব আহমেদের জীবনগল্প অনুপ্রেরণামূলক। ছোটবেলায় মা হারিয়ে নানীর কোলে বেড়ে ওঠা তিনি দীর্ঘদিন সবজি বিক্রি, ট্রাকের হেলপার ও রিকশা চালিয়ে পড়ালেখা করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে তুরস্কে স্কলারশিপের সুযোগ পান।
তুরস্কে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শ্রমজীবী কাজ করে জীবন বদলে গড়ে তোলেন তিনি। ২০১৮ সালে মোবাইল ফোন এক্সেসরিজ ব্যবসা শুরু করে ধীরে ধীরে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ট্যুরিজম ও রেস্টুরেন্টসহ দেশ-বিদেশে প্রায় ১৩টি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াত সমর্থিত হেভিওয়েট প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, বিএনপি সমর্থিত হাসান রাজিব প্রধান এবং অন্যান্য কয়েকজন প্রতিদ্বন্দ্বী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




